জাতীয়

নিজ কেন্দ্রে ৫ ভোটে হেরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শফিকুল ইসলাম খানের চেয়ে মাত্র ৫ ভোট কম পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে, শফিকুল ইসলাম খান ৫৬৫ ভোট পেয়ে ওই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ১৪৭ জন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এদিন সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language