জাতীয়

সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে: তারেক রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – একজন ভোটারের সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান আজকের নির্বাচনকে গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তাদের প্রত্যেককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

একইসঙ্গে যারা এখনো ভোট দেননি তাদের উদ্দেশে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন যে আসুন সবাই মিলে একসাথে দেশ গড়ি।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language