জাতীয়

নির্বাচনের কাজে বাস রিকুইজিশন, জনদুর্ভোগে দুঃখ প্রকাশ মালিক সমিতির

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – জাতীয় নির্বাচনের কার্যক্রম পরিচালনায় সহায়তার স্বার্থে সরকার উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন রিকুইজিশন করেছে। এর ফলে ঢাকাসহ সারাদেশে বাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার সন্ধ্যায় সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নির্বাচনের প্রয়োজনে যানবাহনের এই সাময়িক স্বল্পতা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে সমিতি আন্তরিকভাবে দুঃখিত।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language