জাতীয়
নির্বাচন পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুর ২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ছাড়াও বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









