জাতীয়

নির্বাচনে লাইভ মনিটরিংয়ের জন্য বডি ক্যাম ব্যবহার করছে ইসি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – নির্বাচনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এবার নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে সারাদেশের ভোটের পরিস্থিতি নির্বাচন কমিশন (ইসি) সরাসরি পর্যবেক্ষণ করছে। ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বিশেষ ‘বডি ওর্ন ক্যামেরা’ লাগানো হয়েছে। এর মাধ্যমে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের পুরো পরিস্থিতি লাইভ দেখা যায়, যা নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সদস্যরা মনিটর করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করার সময় এমন চিত্র দেখা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পোশাকে এই ছোট ক্যামেরাগুলো বসানো হয়েছে। প্রতিটি ক্যামেরার ফুটেজ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে। ভিডিওতে শুধু ছবি নয়, কেন্দ্রের কথোপকথনও শোনা যায়। এছাড়া জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইমে ম্যাপে দেখা যাচ্ছে।

কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোনো কেন্দ্রে বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে কমিশন সঙ্গে সঙ্গে দায়িত্বে থাকা ব্যক্তিকে নির্দেশ দিচ্ছে। দায়িত্বরতরা বলছেন, সিসিটিভি ক্যামেরার পরিপূরক হিসেবে এই বডি ক্যাম কার্যকর ভূমিকা রাখছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language