জাতীয়

মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন

ঢাকা-৮, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক রপার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তিনি মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রটি পরিদর্শনে যান। জানা গেছে, বিএনপি নেতা মির্জা আব্বাস সাধারণত এই কেন্দ্রেই তাঁর ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের নির্বাচন এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে ২০২৮ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language