জাতীয়
ঢাকায় ভোট দিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
এদিকে সারা দেশে ১৭ বছর পর ভোটাররা উৎসবের আমেজে ভোট দিতে আসছেন। সকাল থেকেই তারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়ও বাড়ছে।
অন্যদিকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









