জাতীয়

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে তিনি নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন।

এদিকে প্রায় ১৭ বছর পর সারা দেশে ভোটাররা উৎসবের পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তাদের উপস্থিতি দেখা গেছে। এই নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

এবার দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দিচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩২ জন।

শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language