জাতীয়
নির্বাচন উপলক্ষ্যে গাড়ির সংকট: যাত্রীদের অসুবিধায় দুঃখ প্রকাশ মালিক সমিতির

বাংলাদেশ, ১১ ফেব্রুয়ারি – জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন রিকুইজিশন করা হয়েছে।
এর ফলে সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে এবং সাধারণ যাত্রীদের স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার ১১ ফেব্রুয়ারি সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাষ্ট্রীয় প্রয়োজনে গাড়ি রিকুইজিশন করার কারণে এই সাময়িক সংকট তৈরি হয়েছে যা অনাকাঙ্ক্ষিত। যাত্রীদের এই সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









