জাতীয়

যেখানে ভোট দেবেন মাওলানা মামুনুল হক

ঢাকা-১৩, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন কেবল ভোটের অপেক্ষা। এই মুহূর্তে জনমনে কৌতূহল—হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন। জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রাজধানীর মোহাম্মদপুরে ভোট দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language