জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী সর্তক, নিরাপত্তা চূড়ান্ত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় যৌথ টহল কার্যক্রম শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান উত্তরা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হাসান।

তিনি জানান, যৌথ টহলের মাধ্যমে জনগণকে ভোটপ্রক্রিয়া নিয়ে আস্থা দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই বলে তিনি জানান এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান।

নির্বাচনের সময়ে সেনাবাহিনী ভোটকেন্দ্র ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করবে, কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত রাখবে, মোবাইল টহল ও চেকপোস্ট স্থাপন করবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।

এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language