জাতীয়

নির্বাচন ও গণভোটে মাঠ প্রশাসনের অভিযোগ নিতে জনপ্রশাসনে কন্ট্রোল রুম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে মাঠ প্রশাসন থেকে আসা অভিযোগ ও তথ্য দ্রুত নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভবন নম্বর ১-এর কক্ষ নম্বর ১৮০২-এ (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অথবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করবেন।

এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language