জাতীয়

অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অসুস্থতা বোধ করায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে রুহুল কবির রিজভী গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন এবং একই সঙ্গে তার সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই জ্যেষ্ঠ নেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language