জাতীয়

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট

সিলেট, ১০ ফেব্রুয়ারি – সিলেটে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা যা রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি হালকা শ্রেণির হলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কম্পন অনুভব করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language