জাতীয়

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজার ৩৮৫

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যারা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত ৩০ জানুয়ারি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের বিসিএসে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রত্যাশী।

সরকারি কর্ম কমিশন বা পিএসসি জানিয়েছে যে বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রস্তুত করা যাতে পরীক্ষার্থীদের দীর্ঘসূত্রতার কবলে পড়তে না হয়। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে যার মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে। ক্যাডার পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৫০টি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language