জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের বাথরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির জ্যেষ্ঠ সদস্য এবং দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মামুদ ইন্তেকাল করেছেন। তিনি বিএনপি মিডিয়া সেলেরও সদস্য ছিলেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলার শৌচাগার থেকে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language