জাতীয়

বায়ুদূষণে আজ বিশ্বের প্রথম স্থানে ঢাকা

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – আজ রাজধানী ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে এবং বায়ুদূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে অবস্থান করছে। বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ২৮৩।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, স্কোর ২১৭। চতুর্থ অবস্থান পাকিস্তানের লাহোরের, স্কোর ২১৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১–১০০ স্কোর হলে বায়ু ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ও গর্ভবতী ব্যক্তিরা রয়েছেন। ১৫১–২০০ স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ বা তার বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language