জাতীয়

ভোটের আগে ও পরে ৯৬ ঘণ্টা নির্বাচনি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ভোটের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা নির্বাচনি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা—এই সময়ের মধ্যে কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language