জাতীয়

আজকেরটাই সম্ভবত শেষ প্রেস ব্রিফিং, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন যে, সম্ভবত আজকের আয়োজনটিই তাদের শেষ ব্রিফিং। গত ১৮ মাসে প্রেস উইং সর্বদা দ্রুততম সময়ে সংবাদ গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং প্রতিটি ঘটনায় সরকারের অবস্থান পরিষ্কার করেছে বলে তিনি উল্লেখ করেন।

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য শেয়ার করা হয়েছে, যা সামগ্রিকভাবে অন্তত ২০ কোটি বার দেখা হয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ সময় প্রেস উইংয়ের সদস্য আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে তারা হয়তো টেবিলের ওপারে সাংবাদিকদের সঙ্গেই অবস্থান করবেন।

অপর সদস্য ফয়েজ আহমদ নিজের বক্তব্যে উল্লেখ করেন যে, তিনি সর্বদা পেশাদারত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন এবং কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language