জাতীয়
জাতীয় নির্বাচনের দিন ঢাকায় পাকিস্তান হাইকমিশন বন্ধ থাকবে

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাইকমিশনের ওই বার্তায় উল্লেখ করা হয় যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন তাদের কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে অফিস বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিকরা জরুরি পরিস্থিতিতে নির্ধারিত যোগাযোগ নম্বর ও ই-মেইলের মাধ্যমে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









