জাতীয়
১৬ থেকে ২১ ফেব্রুয়ারি ঢাকার চীনা দূতাবাসের ভিসা অফিস বন্ধ থাকবে

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার চীনা দূতাবাসের ভিসা বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। সোমবার ঢাকার চীনা দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে নির্ধারিত ছুটির সময়সূচি অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ভিসা অফিস বন্ধ থাকবে। এই সময়সীমার পর আবারও যথানিয়মে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। ভিসা বা কনস্যুলার সেবা প্রত্যাশীদের বিষয়টি বিবেচনায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









