জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোবাইল ফোন নিষিদ্ধ করল ইসি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন না। তবে ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশ ইনচার্জ এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

এছাড়া ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার ও ভিডিপির দুজন সদস্যও মোবাইল ব্যবহারের অনুমতি পাবেন।

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language