স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১, মৃত্যু নেই

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ আটজন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন, খুলনা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৩ জন। আক্রান্তদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এর মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী। উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language