পোস্টাল ব্যালট ১০ ফেব্রুয়ারির মধ্যে জমার নির্দেশ নির্বাচন কমিশনের

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার এক বার্তার মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, ব্যালট পেপার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোটদান সম্পন্ন করে ১০ ফেব্রুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিসে নির্ধারিত হলুদ খামটি জমা দিতে হবে।
ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারির মধ্যে খামটি পোস্ট করলে তা সঠিক সময়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছানো নিশ্চিত হবে। এছাড়া অপর এক বার্তায় পোস্টাল ভোটে নিবন্ধনকারীদের সতর্ক করে বলা হয়েছে, খামের ওপর মুদ্রিত কিউআর কোডটি অবশ্যই ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে স্ক্যান করতে হবে। অন্যথায় উক্ত ব্যালট বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে ইসি।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









