জাতীয়
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে আর ভিসা স্টিকার নয়, আসছে ই-ভিসা

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে ভিসা স্টিকার আর ব্যবহার করা হবে না, এর বদলে চালু হচ্ছে ই-ভিসা। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।
বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা লাগবে, তারা কেবল ই-ভিসাই পাবেন। ফলে পাসপোর্টে আর ভিসা স্টিকার লাগানো হবে না, পুরো প্রক্রিয়াই হবে ই-ভিসাভিত্তিক।
এ বিষয়ে বিস্তারিত জানতে (http://www.gov.uk/eVisa) ওয়েবসাইটে ভিজিট করতে অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









