উত্তর আমেরিকা

রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি ভারতের, শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র, ৭ ফেব্রুয়ারি – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে যে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ওই আদেশে আরও জানানো হয়, দিল্লি এখন থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় করবে। পাশাপাশি আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও ভারত সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট বা ইস্টার্ন টাইম থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে। বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করলেন।

নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে। দুই দেশের এই নতুন পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময়ে ট্রাম্প মোদিকে তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language