উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে, জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি – ইরানের সঙ্গে আলোচনা ‘খুবই ভালো’ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনার মূল লক্ষ্য ছিল উত্তেজনা আরও বাড়তে না দেওয়া।

আলোচনা প্রসঙ্গে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে তারা চুক্তি করতে আগ্রহী। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”

আলোচনার মধ্যেই শাস্তিমূলক আদেশ

এদিকে ওমানে আলোচনা চলাকালীনই ইরানকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। ওই আদেশের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আদেশে বলা হয়, যেসব দেশ ইরান থেকে পণ্য ক্রয় করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এতে ইরানের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language