জাতীয়

নির্বাচনের ছয় দিন আগে পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি থাকতেই বাংলাদেশ পুলিশের ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব মাহবুবুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত করা হয়েছে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে সুপার নিউমারারিতে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার এন্টি টেররিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language