জাতীয়

অন্তর্বর্তী সরকারের ৬ মাসে ১১৬ অধ্যাদেশ ও ১৪ চুক্তি: প্রেস সচিব

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ১১৬টি অধ্যাদেশ জারি করেছে এবং ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভার এসব তথ্য তুলে ধরেন তিনি।

প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব আইন, অধ্যাদেশ, নীতিমালা বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার একটি পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করা হয়েছে। সরকারের এই মেয়াদে এখন পর্যন্ত ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে মোট ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে ৪৩৯টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৮৩ শতাংশ।

শফিকুল আলম আরও জানান, বর্তমানে আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে নীতিগতভাবে ৩টি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। পাশাপাশি ১৪টি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য মোট ৩৪৮টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language