মধ্যপ্রাচ্য

প্রতিরক্ষা শিল্পে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা জোরদারের ঘোষণা এরদোয়ানের

 

সৌদি আরব, ৫ ফেব্রুয়ারি – উট খাতকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা এবং আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির সরকার উটদের জন্য পাসপোর্ট ইস্যু করার একটি বিশেষ প্রকল্প চালু করেছে। সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বুধবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে ‘উট পাসপোর্ট’ প্রকল্পের উদ্বোধন করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উটের পরিচয় এবং আনুষঙ্গিক তথ্য নথিবদ্ধ করা। এর মাধ্যমে উট পালন ও ব্যবসায়িক খাতে সেবার মান উন্নত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থার পরিবেশ তৈরি হবে। নতুন এই প্রকল্পের আওতায় প্রতিটি উটের মালিকানা, জাত বা ব্রিড এবং স্বাস্থ্যগত তথ্য যাচাই-বাছাই করে রেকর্ড করা হবে। ফলে এই পাসপোর্টটি ভবিষ্যতে উট সংক্রান্ত যেকোনো কার্যক্রমে একটি স্বীকৃত এবং নির্ভরযোগ্য দলিল হিসেবে ব্যবহৃত হবে।

উট পাসপোর্টে একটি পূর্ণাঙ্গ পরিচিতি ব্যবস্থা রাখা হয়েছে। এতে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, লিঙ্গ, রং, জাত, জন্মস্থান এবং পাসপোর্ট ইস্যুর স্থান ও তারিখের মতো বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। সঠিকভাবে শনাক্তকরণের সুবিধার্থে পাসপোর্টে উটের দুই পাশের ছবিও সংযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষায় পাসপোর্টে নির্দিষ্ট টিকাদান সূচি অন্তর্ভুক্ত থাকবে, যেখানে সংশ্লিষ্ট ভেটেরিনারি চিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ চিকিৎসার ইতিহাস সংরক্ষিত থাকবে। এই ব্যবস্থা উট বিক্রি, পরিবহন এবং মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সরকারি তদারকি জোরদার করতে সহায়ক হবে। মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক শুমারি অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে ২২ লাখ ৩৫ হাজারেরও বেশি উট রয়েছে।

এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language