জাতীয়

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার প্রকাশ ৬ ফেব্রুয়ারি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বিএনপি। ওই দিন আনুষ্ঠানিকভাবে দলটির দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ইশতেহার জাতির সামনে তুলে ধরা হবে।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন যে ইশতেহার তৈরির তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতিমধ্যেই গুছিয়ে আনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রত্যাশার কথা শুনেছে বিএনপি। জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং ২৭ দফার মূল ভিত্তিগুলোর আলোকেই এটি প্রণীত হয়েছে যেখানে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language