জাতীয়

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারীদের ব্যালট পাঠানোর তথ্য প্রকাশ ইসির

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ইতিমধ্যেই ব্যালট পেপার পাঠানো হয়েছে।

ইসি প্রকাশিত তথ্যানুযায়ী প্রেরিত ব্যালটগুলোর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তা গ্রহণ করেছেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন। ভোট দেওয়ার পর পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা পড়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট।

এছাড়া এখন পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে ১২ হাজার ৯১৫টি ব্যালট।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language