
ঢাকা, ৪ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ বুধবার নির্বাচন কমিশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের সভাটি বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব সশরীরে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনার জন্য এই সমন্বয় সভা ডাকা হয়েছে। এতে নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।
এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









