জাতীয়

সচিবালয় ও যমুনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ডিএমপি অর্পিত ক্ষমতাবলে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দেশনার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী স্থানসমূহ। এসব এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language