জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: অভিযোগ জানাতে ডিএমপির ৩টি হটলাইন নম্বর চালু

ঢাকা, ২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তিনটি বিশেষ হটলাইন নম্বর চালু করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলো হলো ০১৩২০-০৩৭৩৫৮, ০১৩২০-০৩৭৩৫৯ এবং ০১৩২০-০৩৭৩৬০। এই নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য প্রদান বা অভিযোগ খুব সহজে এবং দ্রুত পুলিশকে জানানো সম্ভব হবে।

সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিংবা নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো ঘটনা নজরে এলে বা এ সংক্রান্ত বিষয়ে পুলিশের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন হলে নগরবাসীকে উল্লেখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language