নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নজরদারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা–সংক্রান্ত জরুরি প্রয়োজনে সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের যোগাযোগের জন্য নির্দিষ্ট টেলিফোন ও মোবাইল নম্বর চালু রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩।
এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









