জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ১ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের যান চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার পহেলা ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ভোট গ্রহণের দিন এবং এর আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য সড়কে বিভিন্ন ধরণের যানবাহন চলাচলে এই কড়াকড়ি বলবৎ থাকবে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে যে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব ও পিকআপ এবং মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাশাপাশি ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language