শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা বিল জমা দিতে জরুরি নির্দেশ

ঢাকা, ৩১ জানুয়ারি – স্কুল ও কলেজের এমপিওভুক্ত যেসব শিক্ষকের তথ্যগত ভুলের কারণে উৎসব ভাতা বকেয়া রয়ে গেছে, তাদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালু হওয়ার পর যাদের তথ্যের ভুলের কারণে ঈদ বা নববর্ষের উৎসব ভাতা আটকে আছে, তাদের জন্য আবার ইএফটি বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে। এসব শিক্ষককে দ্রুত বকেয়া উৎসব ভাতার বিল সাবমিট করতে বলা হয়েছে।

সূত্র আরও জানায়, ইএফটি চালুর পর তথ্যগত ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের বেতন বা ভাতার বিল বকেয়া রয়েছে, তাদেরও মাস অনুযায়ী বকেয়া বিল আলাদাভাবে সাবমিট করতে হবে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language