মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হামলার হুমকির জবাবে ইরানের পাল্টা হামলার সতর্কবার্তা

তেহরান, ৩০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান জানিয়েছে, কোনো ধরনের হামলা হলে তারা সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালাবে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বিশাল নৌবহর এগিয়ে আসছে। সময় কম আছে উল্লেখ করে তিনি বলেন, ইরানকে দ্রুত চুক্তিতে আসতে হবে, নইলে বড় ধরনের হামলা চালানো হবে।

ট্রাম্পের এই হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তাদের আঙুল ট্রিগারে আছে। স্থল, আকাশ বা সাগরে আমাদের ওপর যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে।”

আরাগচি আরও বলেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধ থেকে তারা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এখন তারা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language