জাতীয়

পোস্টার মুদ্রণ না করতে প্রেসগুলোকে ইসির কঠোর নির্দেশনা

ঢাকা, ২৯ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে দেশের প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৭ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করার সুযোগ নেই। এই বিধিমালার কথা উল্লেখ করে ইসি দেশের সকল প্রিন্টিং প্রেসকে নির্বাচনী পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছে। এছাড়া সকল জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামসহ খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকেও চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এস এ এস / ২৯ জানুয়ারি ২০২৬

Back to top button
🌐 Read in Your Language