জাতীয়

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার

ঢাকা, ২৮ জানুয়ারি – রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা পুলিশ এই অভিযানগুলোতে সক্রিয়ভাবে অংশ নেয়।

এর মধ্যে হাজারীবাগ থানা পুলিশ সর্বোচ্চ ১২ জন আসামিকে গ্রেফতার করেছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানা আটজন, মোহাম্মদপুর থানা ছয়জন, শাহবাগ থানা পাঁচজন এবং রামপুরা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পাশাপাশি বাড্ডা, পল্টন, কলাবাগান ও দারুস-সালাম থানা পুলিশ দুজন করে এবং কোতোয়ালী, ডেমরা, তেজগাঁও, আদাবর, বংশাল, চকবাজার, গেন্ডারিয়া, শিল্পাঞ্চল, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ একজন করে ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। কোতোয়ালী থানায় গ্রেফতার হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন (৪৬) এবং ডেমরা থানায় মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬)। মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে মো. আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮) ও মো. সাকিবকে (১৯)।

তেজগাঁও থানা পুলিশ জেসমিন খাতুন (২৮) এবং হাজারীবাগ থানা পুলিশ মো. জুয়েল (২০), মো. রাব্বি (২২), মো. জাহাঙ্গীর (৩৮), মো. রায়হান (২৮), মো. শহদুল্লাহ (৩০), মো. লিটন মিয়া (২৫), শাওন বেপারী (২১), মো. জাহাঙ্গীর হোসাইন (৩০), মাহামুদ হাসান (২০), মো. বিল্লাল হোসেন (৩১), ইয়ামিন (১৯) ও মো. আলমগীরকে (৩৮) আইনের আওতায় এনেছে।

অন্যদিকে বাড্ডা থানা পুলিশ লাইলী বেগম (৪৫) ও সোমা বেগম (৩৫) নামে দুই নারীকে গ্রেফতার করেছে। পল্টন থানায় গ্রেফতারকৃতরা হলেন নাসির গাজী (৪৪) ও মো. সুমন (২৫)। আদাবর থানা পুলিশ সাইদুর (২৬) এবং বংশাল থানা পুলিশ শেখ কমল ওরফে আল-আমিনকে (৩১) গ্রেফতার করেছে। চকবাজার থানা পুলিশের অভিযানে জাকিয়া আক্তার (২৮), আল আমিন (২৩) ও মো. হিরা (২২) গ্রেফতার হন।

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. নবু খান (২৪), ফজলে রাব্বী (৩৬), আরিফ (৪০), মো. ফরিদ (৩০), মো. নিজাম (২৭), জাকির হোসেন (২২), মো. রাব্বি হাসান সরদার (২২) ও সুকুমার সরকার ওরফে সুমন (৩৫)। রামপুরা থানা মো. রমজান ওরফে ফালান (২৪), মো. আকাশ হোসেন (২৩) ও মো. লাদেন ওরফে আবু বক্কর সিদ্দিক (২৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে। গেন্ডারিয়া থানায় মো. ইব্রাহীম (২৬) এবং দারুস-সালাম থানায় সাবিকুল ইসলাম (১৯) ও রাকিবুল ইসলাম (৩৮) গ্রেফতার হয়েছেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, শিল্পাঞ্চল থানা পুলিশ আব্দুল আজিজ (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে। শাহবাগ থানার অভিযানে মো. নাজমুল (২২), পাপন সাহা (৪০), মো. জুয়েল (৩৫), মো. রাজিব হাসান সোহান (২১) ও মো. পলাশ ওরফে গিয়াস (২১) গ্রেফতার হয়েছেন। ওয়ারী থানায় মো. সাব্বির (২২) এবং উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে মো. নাসির আলম (৫৫) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির এই কর্মকর্তা।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language