জাতীয়

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

ঢাকা, ২৬ জানুয়ারি – বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেছে। মোট ৬২ জন শান্তিরক্ষী সদস্য নতুন কন্টিনজেন্ট হিসেবে কঙ্গোতে মোতায়েন হচ্ছেন।

প্রথম ধাপে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাকি ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি একই এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ২০ জানুয়ারি কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং ও মোনাজাত অনুষ্ঠানে তাদের দায়িত্বের প্রতি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language