উত্তর আমেরিকা

ফেডারেল এজেন্টদের গুলিতে মার্কিন নাগরিক নিহত, বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস

মিনেসোটা, ২৫ জানুয়ারি – মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযান চলাকালীন ফেডারেল এজেন্টরা এক মার্কিন নাগরিক আলেক্স প্রেটিকে গুলি করে হত্যা করেছে। প্রেটি ৩৭ বছর বয়সী একজন আইসিইউ নার্স ছিলেন। ঘটনার পর শহরে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মিনিয়াপোলিস পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেন, প্রেটি একাধিকবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, প্রেটির কাছে একটি হ্যান্ডগান ছিল এবং এজেন্টরা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি ‘সহিংসভাবে প্রতিরোধ’ করেন। এ সময় আত্মরক্ষার অংশ হিসেবে এজেন্টরা গুলি চালান।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, প্রেটি মোবাইল ফোন দিয়ে এজেন্টদের ভিডিও করছিলেন। এক এজেন্ট তাকে পেপার স্প্রে করে, এরপর মাটিতে ফেললে মাথা ও শরীরে আঘাত করা হয়। গুলির বেশিরভাগ প্রেটি মাটিতে পড়ার পর ছোড়া হয়েছে।

মিনেসোটা গভর্নর টিম ওয়াল্‌জ এই হত্যাকাণ্ডকে শহরের জনগণের ওপর পরিকল্পিত নিষ্ঠুরতা আখ্যা দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শহর থেকে ভারী অস্ত্রধারী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি তুলেছেন।

পুলিশ প্রধান জনগণ ও ফেডারেল কর্মকর্তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্যে অনুমতি থাকলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের অনুমোদন রয়েছে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language