রাজধানীতে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ৫৯ জন গ্রেফতার

ঢাকা, ২৪ জানুয়ারি – রাজধানীতে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাঁচটি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে মোট ৫৯ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৩ জনকে ধরা হয়। তারা হলেন মো. শাওন (২২), নূর মোহাম্মদ (৩১), মো. রানা মোল্লা (২৬), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. অপু (২২), মো. হাসান হাওলাদার (২৮), মো. সাকিব ওরফে সুজন (২০), হৃদয় (২২), মো. সুজাল হোসাইন রিমন (২১), নিরঞ্জন দাস (২৬), মো. আরফান শেখ (১৯), নাসির উদ্দিন (৪৫) ও রাকিবুল হাসান (২৮)।
মুগদা থানার পুলিশ তাদের এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করে। তারা হলেন সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), মো. পলাশ ইসলাম (৩৯), মো. আসমাল (২০), মো. খলিল (৩৪), মো. জাহিদুল ইসলাম (৩৫), মো. সোহাগ (২৬), মো. কালাম (২৮), মো. বোরহান উদ্দিন (৩৫), মো. রাজিব (২৮), মো. বকুল (৩৫), মো. হাসান মিয়া (২৭), মো. আনোয়ার হোসেন (২৬), মো. মমিন (৩৮) ও মো. শামিম ইকবাল বাপ্পি (২৭)।
রূপনগর থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। তারা হলেন মো. হাবিব (২২), মো. মনির হোসেন (৩৮), মো. সোহাগ (২৮), মো. রিপন (২২), মো. মারুফ হোসেন (২১), মো. ইকবাল হাসান (২১), মো. নাঈম (২০), মো. জহিরুল ইসলাম জহির (২১), মো. তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), মো. সোহেল রানা (২০) ও মো. জিহাদ (২১)।
মতিঝিল থানার পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন মো. জুয়েল (৩১), কামরুল শরিফ (২৫), আজিজুল ইসলাম (৪৩), জহিরুল ইসলাম (৩৩) ও আব্দুল কাইয়ুম (২১)।
হাতিরঝিল থানার পুলিশ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), মো. সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম, রাকিব (২২), বায়জিদ (২৩), রাকিব (২২), সবিজ হাওলাদার (২৫), মো. নাইম (২৩) ও মো. শাহিন (২৪)।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









