ক্রিকেট
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক আজ (শনিবার) তার পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ প্রতিবেদককে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আজ দুপুরে বিসিবির বোর্ড সভার সময় তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশিত হয়নি।
ইশতিয়াক সাদেক বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ফলে তিনি বোর্ড পরিচালকের পাশাপাশি এই দায়িত্ব থেকেও অব্যাহতি পেয়েছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, চলমান পরিচালনা পর্ষদ থেকে আরও দুই জন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









