জাতীয়

নির্বাচনের আগে ‘বসন্তের কোকিলদের’ মানুষ বয়কট করবে

পঞ্চগড়, ২৩ জানুয়ারি – নির্বাচনের মাত্র এক মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায়, এবার মানুষ তাদের বয়কট করবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় চিনিকল মাঠে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জনসভাস্থল ঘুরে দেখার পর সারজিস আলম বলেন, যাদের নির্বাচনের এক মাস আগে হঠাৎ দেখা যায়, অথচ পরের চার বছর ১১ মাস তাদের আর খুঁজে পাওয়া যায় না, যারা মানুষের ওপর নির্যাতন ও জুলুম চালায় এবং জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়—এমন লোকদের মানুষ এবার বয়কট করবে।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language