জাতীয়

সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭ দিনে ২৭৮ জন গ্রেপ্তার

ঢাকা, ২৩ জানুয়ারি – গত সাত দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে মোট ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং দেশি ও বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language