গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে কোনো মাথাব্যথা নেই রাশিয়ার

মস্কো, ২৩ জানুয়ারি – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে কোনো মাথাব্যথা নেই। যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে এই বিষয়টি তারা নিজেদের মধ্যে সমাধান করবে। পুতিন ডেনমার্কের গ্রিনল্যান্ডের প্রতি ঐতিহাসিক আচরণেরও সমালোচনা করেছেন।
পুতিনের ধারণা অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি কিনতে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ কোটি ডলার খরচ হতে পারে। তিনি অতীতে আলাস্কা বিক্রির নজির টেনে দেখান যে, ১৮৬৭ সালে রাশিয়া মাত্র ৭২ লাখ ডলারে আলাস্কা যুক্তরাষ্ট্রকে বিক্রি করেছিল। এই হিসাব মুদ্রাস্ফীতি, গ্রিনল্যান্ডের আয়তন ও স্বর্ণের দাম বিবেচনায় করে বর্তমান প্রেক্ষাপটে ১০০ কোটি ডলার খরচের অনুমান করেছেন।
সর্বশেষ পুতিন মনে করিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করবে, আর রাশিয়ার কোনও হস্তক্ষেপ বা আপত্তি নেই।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









