ঢাকায় ছুটির দিনেও বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, অবস্থান দ্বিতীয়

ঢাকা, ২৩ জানুয়ারি – শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯:১৯ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (IQAir)-এর তথ্য অনুযায়ী, ছুটির দিনে রাজধানী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ঢাকার বায়ু দূষণ স্কোর অনুযায়ী এটি বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশ্বের মধ্যে সর্বোচ্চ দূষণ দেখা যাচ্ছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভোতে, যার দূষণ স্কোর ৪০৪ এবং বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, যেখানে দূষণ স্কোর ২৫১, অর্থাৎ বাতাস খুবই অস্বাস্থ্যকর।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









