জাতীয়

নির্বাচনী প্রচার-প্রচারণাকে ঘিরে মিরপুরে বিজিবি মোতায়েন

ঢাকা, ২২ জানুয়ারি – রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ঢাকার মিরপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য মিরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language